আখাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও মহড়া অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালী ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন

2022-10-13T14:14:25+00:00
2022-10-13T14:14:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও মহড়া অনুষ্ঠিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ২:১৪ পিএম   (ভিজিট : ২৮৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালী ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতনতামূলক র‌্যালী বের হয়। র‌্যালীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্র্ভিসের কর্মী ও সাংবাদিকেরা অংশ নেয়। র‌্যালী শেষে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এসময় চটের বস্তা চাপা দিয়ে আগুন নেভানো এবং অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানো দেখায়। এছাড়াও গ্যাসের বোতলের মুখে আগুন লাগিয়ে হাত দিয়ে সহজে আগুন নেভানোর কৌশল দেখানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মুনিম সারোয়ার, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুব উন্নয়ন কর্মকতা মোঃ মুসলেহ উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন খান, উপজেলা ফরেস্টার মোঃ আসাদুজ্জামান খান প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী বলেন, দূর্যোগ থেকে বাঁচার জন্য সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই তাহলে দূর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারব। এজন্য দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য ইউনিয়নে ইউনিয়নে লিফলেট ও প্রচারণা চালানো হবে।

আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন প্রাকৃতিক কিছু দূর্যোগ আছে যেগুলোর আমরা আগাম বার্তা পেয়ে থাকি, যেমন বন্যা, বৃষ্টি, খরা, ভূমিকম্প। সেই আভাস পেয়ে আমরা যদি আগাম প্রস্তুতি নেই তাহলে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারব।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy