মাদারগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাহমুদা আক্তার, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা

2022-10-13T14:19:55+00:00
2022-10-13T14:19:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদারগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মাহমুদা আক্তার, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ২:১৯ পিএম   (ভিজিট : ৩৩৫)
X

"দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা" এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া, উপজেলা চত্বরে র‍্যালী ও পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy