শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

নানা কর্মসুচির মধ্য দিয়ে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে।শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত ও দুর্যোগ ব্যবস্হাপনা

2022-10-13T14:49:16+00:00
2022-10-13T14:49:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ২:৪৯ পিএম   (ভিজিট : ২৯৬)
X

নানা কর্মসুচির মধ্য দিয়ে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত ও দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ বিভাগের বাস্তবায়নে দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালী, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করে।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় অনু্ষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy