প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৩:৩০ পিএম (ভিজিট : ৩৯২)

X
বরগুনার তালতলীতে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এর আওতায় কমিউনিটি এমপাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশন এর আওতায় ইদুপাড়া পশ্চিম মৎস্যজীবী গ্রাম সংগঠন এর ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া পশ্চিম মৎ্স্যজীবি গ্রাম সমিতির অফিসে উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে ত্রৈমাসক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরাজি মো. ইউনুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি জনাব, মোঃ রেজবি উল কবির জমাদ্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম। সভায় ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রজেক্টের সুফলভোগী নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সুফলভোগী নারী ও পুরুষ সদস্যদের সাথে প্রজেক্ট সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
মিজানুর রহমান নামে এক যুব সদস্য বলেন, আমি একসময় বেকার ছিলাম এই প্রজেক্টের আওতায় ইউসেফ রাজশাহী ট্রেনিং সেন্টার থেকে আরএসি বিষয়ে ৩ মাস আবাসিক প্রশিক্ষণ গ্রহন করে বর্তমানে কনকা ফ্রিজ কোম্পানিতে ১২০০০/ টাকা বেতনে কর্মরত আছি।
সোহেল মোল্লা নামে মৎস্যজীবী বলেন, আমি ছাগল পালন এর উপর প্রশিক্ষণ শেষ করে ঋণ নিয়ে ছাগল পালন করে এখন আমার ২২ টি ছাগল হয়েছে।
নাছির শিকদার বলেন, আমাদের পানির খুব সম্যসা ছিলো অনেক দুর থেকে খাবার পানি সংগ্রহ করতে হতো গ্রাম সমিতির মাধ্যমে আমরা গভীর নলকুপ পেয়েছি এখন আমাদের কোন পানির সমস্যা নেই।
উপস্থিত সকলের সঙ্গে কথা বলে প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় প্রকল্পের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে তালতলী ক্লাস্টার টীম ও মৎস্য দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন যে এই রকম একটি প্রকল্প প্রত্যন্ত এলাকায় গ্রহন করার জন্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মোস্তাফিজার রহমান, ক্লাস্টার অফিসার, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) তালতলী, বরগুনা।
-বাবু/এ.এস