পাংশাতে ভেজাল গুরকারখানা জরিমানা ও সিলগালা

বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী পাংশায় ভেজাল গুড় তৈরি করায় শেখ আলমাছ এন্টার প্রাইজ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে সিলগালা করেছে ভ্রাম‍্যমান

2022-10-13T15:53:14+00:00
2022-10-13T15:58:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাংশাতে ভেজাল গুরকারখানা জরিমানা ও সিলগালা
বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৩:৫৩ পিএম  আপডেট: ১৩.১০.২০২২ ৩:৫৮ পিএম  (ভিজিট : ৩৮৭)
X

রাজবাড়ী পাংশায় ভেজাল গুড় তৈরি করায় শেখ আলমাছ এন্টার প্রাইজ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে সিলগালা করেছে ভ্রাম‍্যমান আদালত। বুধবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভেজাল গুড় তৈরির দায়ে ওই কারখানা সিলগালা করে দেওয়া হয়। সেই সাথে কারখানা মালিক শেখ আলমাছ (৫১) কে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম করাদন্ডে দন্ডিত করা হয়। সে  বাহাদুরপুর ইউনিয়নের মৃত আছর উদ্দিনের ছেলে।

পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল বলেন,বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে শেখ আলমাছ এন্টার প্রাইজ নামে নামের গুড়ের কারখানায় দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক‍্যাল ব‍্যবহার করে ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করে আসছিলো। এমন খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম‍্যমাণ আদালত। অভিযানে কারখানা থেকে ২০০ টিনের কৌটা বোঝাই নিষিদ্ধ কেমিক্যাল, ১০০ মাটির কোলা ভর্তি প্রস্তুতকৃত ভেজাল গুড় ও ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত ভেজাল গুড় ও কেমিক্যাল পুকুরে ফেলে ধ্বংস করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy