ধামইরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাটে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের

2022-10-13T16:19:51+00:00
2022-10-13T16:19:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৪:১৯ পিএম   (ভিজিট : ২৪০)
X

নওগাঁর ধামইরহাটে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন কবির, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, প্যানেল মেয়র মো. মুক্তাদিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, কাউন্সিলর জেসমিন সুলতানা কানন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy