করোনার টিকা গ্রহণের সাফল্যে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বৃহস্পতিবার (১৩

2022-10-13T16:18:40+00:00
2022-10-13T16:18:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করোনার টিকা গ্রহণের সাফল্যে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৪৪)
X


শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভা ও নৌ র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, করোনা টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের অধিকাংশ মানুষ ও প্রায় সব শিক্ষার্থীকে ইতোমধ্যে আমরা টিকার আওতায় নিয়ে এসেছি। এখন ৫ থেকে ১১ বছর বয়সীদেরকেও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে মাঝে মাঝে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং শিক্ষার্থীদের কোনো রকম অসুবিধা হবে না। কারণ তারা ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি। তবে টিকা দেওয়া থাকুক না থাকুক আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ ও জেলে ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy