ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর

সারাবাংলা

দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে র‍্যালি,

2022-10-13T16:35:35+00:00
2022-10-13T16:37:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৪:৩৫ পিএম  আপডেট: ১৩.১০.২০২২ ৪:৩৭ পিএম  (ভিজিট : ২৯৩)
X

"দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ। সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy