ডোমারে চোর সন্দেহে আটক ৫

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে চোর সন্দেহে গভীর রাতে একটি ট্রাক ও গরু ক্রয়ের আটটি রশিদসহ পাচঁজনকে আটক করেছে এলাকাবাসী। এসময়

2022-10-13T18:51:19+00:00
2022-10-13T18:51:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে চোর সন্দেহে আটক ৫
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৬:৫১ পিএম   (ভিজিট : ৫৪৬)
X

নীলফামারীর ডোমারে চোর সন্দেহে গভীর রাতে একটি ট্রাক ও গরু ক্রয়ের আটটি রশিদসহ পাচঁজনকে আটক করেছে এলাকাবাসী। এসময় গরুর রশিদ পাওয়া গেলেও তাদের সাথে কোন গরু পাওয়া যায়নি।

আটককৃতরা হলো জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের সানা উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও মিন্টু (২৪), ধর্মপাল রশিদপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে নাজমুল (২১), একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে আমিনুর (৩৫), গোলনা ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (৩৩)।

ঘটনাটি বৃহষ্পতিবার রাত তিনটার সময় উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা গ্রামের মধ্যপাড়ায় ৯নং ওয়ার্ড এলাকায় ঘটে। ইউপি সদস্য বনোমালী রায় জানান, রাত অনুমান আড়াই তিনটার দিকে মিনি ট্রাক নিয়ে আটককৃতরা রাস্তায় দাড়িয়ে ছিল। সেসময় এলাবাসীর সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জ করলে, তারা পালানোর চেষ্টা করে। তখন এলাকাবাসী আটক করে ডোমার থানা পুলিশে খবর দেয়। তাদেরকে আটকের সময় আটটি গরু ক্রয়ের রশিদ পাওয়া যায়, তবে তখন তাদের কাছে কোন গরু ছিল না।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, একটি মিনি ট্রাকসহ পাঁচজনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। বৃহষ্পতিবার (১৩ অক্টোবর) বিকালে আটককৃতদের ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy