মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুর সদর উপজেলার রাজনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বী আহম্মেদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এছাড়া রানা ও আলী

2022-10-13T21:00:15+00:00
2022-10-13T21:00:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৯:০০ পিএম   (ভিজিট : ২২০)
X

মেহেরপুর সদর উপজেলার রাজনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বী আহম্মেদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এছাড়া রানা ও আলী হোসেন নামের অপর দুই কিশোর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের বারাদী পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী আহম্মেদ রাজনগর গ্রামের আজিবার রহমানের ছেলে। আহত রানা হোসেন একই গ্রামের মনিরুল ইসলামের ও আলী হোসেন আনারুল ইসলামের ছেলে।

আহত রানা জানান, রাজনগর থেকে মোটরসাইকেল যোগে বারাদী বাজারে যাওয়ার সময় বারাদী ও রাজনগরের মাঠের মধ্যে নতুন পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে পৌছানো মাত্র পল্লী বিদ্যুতের একটি ট্রাক ডানে মোড়ে নিলে তাতে বাড়ি খেয়ে আমাদের মোটরসাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে। এতে আমরা তিনজনই আহত হই। পরে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাব্বী আহম্মেদকে মৃত ঘোষণা করেন। এছাড়া মোটরসাইকেল চালক রানার  বাম পা ভেঙ্গে গেছে বলে  জানান তিনি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy