শ্রীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে এক অটোচালক মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের

2022-10-13T21:28:44+00:00
2022-10-13T21:28:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৯:২৮ পিএম   (ভিজিট : ২৮৬)
X

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে এক অটোচালক মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী (৩৪) ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কাঁঠালকুশি গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। সে পরিবার নিয়ে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে হযরত আলীর বাড়িতে ভাড়া থেকে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতো।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ ঘাতক ট্রাকের সন্ধান দিতে পারেননি। নিহতের স্বজনদের পক্ষে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে মরদেহ হস্তান্তর করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy