বঙ্গোপসাগরে জাহাজডুবি: দুই জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে ‌‘এমভি সুলতান সানজা’ নামে একটি পাথরবাহী লাইটার জাহাজডুবির ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।শুক্রবার

2022-10-14T12:44:16+00:00
2022-10-14T12:44:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গোপসাগরে জাহাজডুবি: দুই জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১২:৪৪ পিএম   (ভিজিট : ২৬৬)
X

চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে ‌‘এমভি সুলতান সানজা’ নামে একটি পাথরবাহী লাইটার জাহাজডুবির ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে লাশ উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা। তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এখনও চার জন নিখোঁজ রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে কেস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমাণ্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, বঙ্গোপসাগরের বহির্নোঙরে বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় ‘এমভি সুলতান সানজা’ নামে পাথরবাহী লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজের নাবিকসহ ছয় জন নিখোঁজ ছিলেন। আজ সকালে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে চেষ্টা করছে কোস্টগার্ড।

এদিকে, গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ ডুবে যায়। এতে সাত জন নিখোঁজ হন। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নদীর নতুন সেতু ও পতেঙ্গা এলাকা থেকে মোট ৪ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy