রায়পুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. আজম, রায়পুর (লক্ষ্মীপুর)

সারাবাংলা

লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও রায়পুর উপজেলা জাতীয়

2022-10-14T14:44:33+00:00
2022-10-14T14:44:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো. আজম, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ২:৪৪ পিএম   (ভিজিট : ৪৬২)
X

লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও রায়পুর উপজেলা জাতীয় পার্টির পৃষ্ঠপোষক বোরহান উদ্দিন আহম্মেদ মিঠু।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে বোরহান উদ্দিন আহম্মেদ মিঠুর রায়পুর উপজেলাধীন উত্তর রায়পুরের নিজস্ব বাসভবনে উক্ত মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার কমিশনার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক বোরহান উদ্দিন, যুগ্ন আহ্বায়ক ইকবাল বাহাদুর, উপজেলা যুব সংহতীর নেতা জসিম উদ্দিনসহ লক্ষ্মীপুর আংশিক সদর ও রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সভায় বোরহান উদ্দিন আহম্মেদ মিঠু আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ২ আসন থেকে জাতীয় পার্টির পক্ষ থেকে দলীয় ভাবে নির্বাচন প্রত্যাশানুযায়ী নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন। এসময় তিনি দলের নেতৃবৃন্দসহ এখানকার সাধারণ জনগণের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy