কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৪

রীনা হায়াৎ, কলমাকান্দা

সারাবাংলা

নেত্রকোণার কলমাকান্দায় জমি বিরোধের জেরে মারামারি ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছে। আহতরা কলমাকান্দা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার

2022-10-14T15:00:28+00:00
2022-10-14T15:10:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৪
রীনা হায়াৎ, কলমাকান্দা
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৩:০০ পিএম  আপডেট: ১৪.১০.২০২২ ৩:১০ পিএম  (ভিজিট : ২৯১)
X

নেত্রকোণার কলমাকান্দায় জমি বিরোধের জেরে মারামারি ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছে। আহতরা কলমাকান্দা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, মো. মফিজ উদ্দিন (৭০) ও তার স্ত্রী সোলেমা বেগম (৫৫) ও মেয়ে শিখা আক্তার এবং রবিউল আওয়ালের ছেলে দেলোয়ার হোসেন (২৭)। আহত মো. মফিজ উদ্দিন সাংবাদিকদের জানান, জমি নিয়ে দীর্ঘদিন দিন ধরে সহোদর ছোট ভাই রবিউল আওয়ালের সাথে বিরোধ চলে আসছে। আমার ভোগ দখলে থাকা ওই ৩২ শতাংশ জমিতে ফসল আবাদ করে আসছি। পরে ওই জমিসহ থানার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বেশ কয়েকবার সামাজিক সালিশ হয়। তারা সামজিক সালিশের সিদ্ধান্ত অমান্য করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিউলসহ তার নেতৃত্বে ১০/১৫ জন মিলে আমার দখলে থাকা ওই জমি  দখল নিতে চায়। এতে আমার স্ত্রী, মেয়েসহ নিষেধ দিলে ওরা আমাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে কলমাকান্দা সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হবে।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy