গাজীপুরে আগুনে পুড়ল পাঁচটি বাড়ির ৭৭টি ঘর

জেলা প্রতিনিধি, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামে আগুনে পাঁচটি বাড়ির ৭৭টি বসত ঘর পুড়ে গেছে। আগুনে বেশিরভাগ ঘরের

2022-10-14T16:04:07+00:00
2022-10-14T16:04:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে আগুনে পুড়ল পাঁচটি বাড়ির ৭৭টি ঘর
জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৪:০৪ পিএম   (ভিজিট : ২৪২)
X

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামে আগুনে পাঁচটি বাড়ির ৭৭টি বসত ঘর পুড়ে গেছে। আগুনে বেশিরভাগ ঘরের মালামাল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এতে কোন হতাহত ঘটনা ঘটেনি ও আগুন লাগার কারণ জানা যায়নি।

সরজমিনে গিয়ে দেখা যায়, মাওনা উত্তরপাড়া গ্রামের মেঘনা সাইকেল কারখানা ঘেঁষা আগুন পোড়া পাঁচটি বাড়ি। বাড়িগুলোর মালিক স্থানীয় নুরুল হক। প্রথম বাড়িটিতে ১৬টি, পরে তিনটি বাড়িতে ১৭টি করে ও সবশেষ বাড়িটিতে ১০টি ঘর রয়েছে। বেশির ভাগ ঘরই টিন শেড। ৭৭টি ঘর তৈরি করে স্থানীয় কারখানা শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষে কাছে ভাড়া দেওয়া ছিল। প্রথমে একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

কারখানার ডিউটি শেষে ঘরে এসেছিলেন আমেনা খাতুন। তিনি বলেন, ৮টায় কারখানায় ডিউটি শেষে মাত্রই ঘরে ফিরে রাতে খাবারের ব্যবস্থা করছিলাম। হঠাৎ আগুন দেখতে পেয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে আসি। পরে আর ঘরে যেতে পারিনি। আমার ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।

ওই বাড়ির ভাড়াটিয়া ললিতা, তিনিও পার্শ্ববর্তী মেঘনা কারখানার শ্রমিক। তিনি জানান, ঘরের ভেতর বিভিন্ন ফার্নিচার, টেলিভিশন, ফ্রিজ ও দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্রসহ নগদ টাকাও ছিল। আগুনে সব টাকাই তার পুড়ে গেছে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাবু/এসআর











Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy