হাতীবান্ধায় ছাত্রলীগ-বিএনপি সংর্ঘষ, আহত ৬

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে বিএনপি’র দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ এক উপ-পরিদর্শকসহ

2022-10-14T16:06:24+00:00
2022-10-14T16:06:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় ছাত্রলীগ-বিএনপি সংর্ঘষ, আহত ৬
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৪:০৬ পিএম   (ভিজিট : ২২৯)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে বিএনপি’র দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ এক উপ-পরিদর্শকসহ ছাত্রলীগ ও বিএনপি’র ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় হাতীবান্ধা তেল পাম্প এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলা বিএনপি’র দলীয় অফিস থেকে আলোচনা সভা শেষে নেতা-কর্মীদের নিয়ে মেডিকেল মোড় এলাকায় যাওয়ার চেষ্টা করেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় তারা ছাত্রলীগের বাঁধার মুখে তিনি পিছু হটেন। পরে পিছন থেকে ছাত্রলীগ ধাওয়া করলে বিএনপি’র নেতা-কর্মীরা পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান করেন।

সেখানেও বাঁধার মুখে বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনেকটা বাধ্য হয়ে ওই এলাকা ত্যাগ করেন। মুহুত্বের মধ্যে পুরো চিত্র পাল্টে যায়। যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা-কর্মীরা ঘুড়ে দাঁড়ায়। ফলে ছাত্রলীগের সাথে ফের সংর্ঘষ বেঁধে যায়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে পিছু হটে। এতে হাতীবান্ধা থানা পুলিশের উপ পরিদর্শক মহিদুল ইসলামসহ ছাত্রলীগ ও বিএনপি’র ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
 
এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ নেতারা একে অপরকে দায়ী করেছেন। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নাই। তারা আমাদের সুসংগঠিত আন্দোলন কে ভয় পায়। এজন্য তারা গায়ে পরে বিবাদ করছে।আমাদের শান্তিপূর্ণ মিটিংয়ে হামলা চালায়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যপারে হাতীবান্ধা ওসি (তদন্ত) গুলফাম মন্ডল বলেন, আমাদের একজন উপ-পরিদর্শক আহত হযেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy