টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস পালন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

“প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো টাঙ্গাইলেও বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে।

2022-10-14T16:48:23+00:00
2022-10-14T16:48:23+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস পালন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৪:৪৮ পিএম   (ভিজিট : ২৩২)
X

“প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো টাঙ্গাইলেও বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ বিভাগের যৌথ উদ্যাগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রানা মিয়ার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা এমদাদুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়। পরে টাঙ্গাইল সরকারি শিশু পরিবারের বালক ও বালিকাদের মাঝে ডিম বিতরণ করা হয়। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy