শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন হয়েছে : তাজউদ্দিন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। সকল ষড়যন্ত্র ভেদ করে পদ্মা সেতু নির্মাণ করেছেন,

2022-10-14T17:33:26+00:00
2022-10-14T17:33:26+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন হয়েছে : তাজউদ্দিন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৩৭২)
X

শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। সকল ষড়যন্ত্র ভেদ করে পদ্মা সেতু নির্মাণ করেছেন, ঘরে-ঘরে বিদুৎ পৌঁছে দিয়েছে। আজ দেশে কোন খাদ্য ঘাটতি নেই। আমরা আজ মধ্যম আয়ের দেশে পৌছে গিয়েছি। আগামী ৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল রাস্ট্রে পরিনত হবে।

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের ব্যাংক পাড়ায় শ্রমিক লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, শ্রমিক সংগঠন দেশের অর্থনৈতিক চাকা ঘোরাতে প্রধান ভূমিকা পালন করছে। শ্রমিক লীগ পাকিস্তানি শোষকের বিরুদ্ধে আন্দোলন করে সফলতা অর্জন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিক লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অগ্রনী ভূমিকা পালন করবে। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে শ্রমিক লীগের সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, যুগ্মসাধারণ সম্পাদক রামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া নবী, প্রচার সম্পাদক আবু জিহাদ বিশ্বাস, শ্রমিকলীগ নেতা জুলফিকার আমীন সোহেল, মো. শাহিন খান, ইসমাইল হোসেন প্রমুখ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy