জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নে ধুম নদীর গর্তে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে ধুম নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে বিক্রি করায় নদীর

2022-10-14T22:27:36+00:00
2022-10-14T22:27:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নে ধুম নদীর গর্তে ডুবে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১০:২৭ পিএম   (ভিজিট : ৩০৬)
X


একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে ধুম নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করে বিক্রি করায় নদীর তলদেশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। শুক্রবার দুপুরবেলা না জেনে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী যন্ত হোসেন (১২) ও তার বড় ভাই সহ  গোছলের জন্য ধুম নদীতে নামা মাত্র যন্ত হোসেন ধুম নদীর গভীরে তলিয়ে যায়।  তার বড় ভাই উচুঁ স্থানে থাকায় প্রাণে বেঁচে যায়।

স্থানীয়রা জানান , যন্ত হোসেনের বাড়ি দিনাজপুর পৌরশহরে। তার নানা পূর্ব গোলমুন্ডা ঘোরামারা এলাকার মৃত আওলাদ হোসেন মিনুর বাসায় বাবা মায়ের সাথে বেড়াতে  এসেছিল।

ঘটনাটি ঘটেছে (১৪ অক্টোবর শুক্রবার) দুপুরে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর বাজার এলাকার।

এলাকার প্রভাবশালী অবৈধ বালু ব্যবসায়ী মিজানুর রহমান যেখানে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেছিল সেই স্থানেই নদীর গর্তে  পড়ে মারা যান তৃতীয় শ্রেণীর ছাত্র যন্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলমুন্ডা ইউনিয়নে দায়িত্বে থাকা বিট অফিসার এস.আই আব্দুল হামিদ। এ বিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন,‘‘বালু ব্যবসায়ী মিজানুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy