পাঁচ ভূলোট থেকে ৪৩ পিচ স্বর্ণেরবার উদ্ধার

রবিউল ইসলাম বেনাপোল (যশোর)

সারাবাংলা

শার্শা উপজেলা পাঁচ ভূলোট সীমান্ত এলাকা থেকে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিচ স্বর্ণেরবার উদ্ধার করেছে খুলনা

2022-10-15T00:08:55+00:00
2022-10-15T00:08:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাঁচ ভূলোট থেকে ৪৩ পিচ স্বর্ণেরবার উদ্ধার
রবিউল ইসলাম বেনাপোল (যশোর)
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১২:০৮ এএম   (ভিজিট : ৩৩৬)
X


শার্শা উপজেলা  পাঁচ ভূলোট  সীমান্ত এলাকা থেকে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিচ স্বর্ণেরবার উদ্ধার করেছে খুলনা ২১  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯ টার সময় এ চালান আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি দেখে পাচারকারীর স্বর্ণ ফেলে কৌশলে পালিয়ে যায় জানাযায় পলাতক চিহ্নিত আসামিরা হলেন, উপজেলার পাঁচ ভূলোট এলাকার মীজানের ছেলে আব্দুল্লা ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার অগ্র ভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন তিন ব্যক্তিকে গতি রোধ করা হয়। এসময় তাদের মধ্যে থেকে এক জনকে আটকের চেষ্টা করলে স্বর্ণ ফেলে সীমান্তের ইছামতী নদীতে ঝাঁপদিয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়। এসময় চোরাকারবারিদের কাছ থেকে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের  ৪৩ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা। পাচারকারীকে আটকের চেষ্টা চলছে বলে। তিনি আরও জানান, একের পর এক স্বর্ণের চালান আটক করা হলেও থেমে নেই সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান। স্বর্ণ ব্যবসায়ী, গডফাদারসহ স্বর্ণ পাচারকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy