গাজিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানগাড়িতে থাকা চার আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার

2022-10-15T09:25:46+00:00
2022-10-15T10:13:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৯:২৫ এএম  আপডেট: ১৫.১০.২০২২ ১০:১৩ এএম  (ভিজিট : ২৮১)
X

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানগাড়িতে থাকা চার আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে একটু উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি মাছভর্তি ভ্যানগাড়িতে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।

এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে এরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy