কর্ণফুলীতে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় আরও ২ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই

2022-10-15T11:47:42+00:00
2022-10-15T11:47:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কর্ণফুলীতে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় আরও ২ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১১:৪৭ এএম   (ভিজিট : ২৩৮)
X

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। শনিবার (১৫ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকায় উদ্ধার করা ট্রলারটির ভেতর থেকে মরদেহ ২টি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

নৌ-পুলিশ জানিয়েছে, আজকে ফিশিং ট্রলারের গ্রিজার প্রদীপ চৌধুরী ও ট্রলারের নাবিক রাকিবের বাবা মোতালেবের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে  ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন ও ডক সদস্য রহমত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। 

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, র‍্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি মাগফেরাত ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। আজকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে নিখোঁজ সাতজনেরই লাশ উদ্ধার করা হলো।

তিনি বলেন, ডুবে যাওয়া ফিশিং ট্রলারটি শুক্রবার বিকেলেই ইছানগর এলাকা থেকে সরিয়ে নতুন ব্রিজ এলাকায় নিয়ে গিয়েছিল। সেখানে নিয়ে পানির নিচ থেকে উপরের দিকে টেনে তুলেছে। ট্রলারটিকে উল্টোনো অবস্থা থেকে স্বাভাবিক করছে। এই অবস্থায় কেবিনের মধ্যে দুটি মরদেহ ভাসমান অবস্থায় দেখি। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে 

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় এফভি মাগফেরাত নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy