সায়েদাবাদে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনালে একটি বাসের সংস্কার কাজ করার সময় বেপারী পরিবহনের একটি বাসের ধাক্কায় রিফাত

2022-10-15T14:36:15+00:00
2022-10-15T14:36:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সায়েদাবাদে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ২:৩৬ পিএম   (ভিজিট : ২৮৮)
X

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনালে একটি বাসের সংস্কার কাজ করার সময় বেপারী পরিবহনের একটি বাসের ধাক্কায় রিফাত মিয়া (২৭) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টায় আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত মিয়ার মামা মঞ্জিল বলেন, দুপুরে সে সায়েদাবাদে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে কাজ করছিল। এ সময় বেপারী পরিবহনের একটি বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত রিফাত মিয়ার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy