আখাউড়ায় এক নারীসহ দুই মাদক কারবারি আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজা ও স্কফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃত মাদক

2022-10-15T17:49:53+00:00
2022-10-15T17:49:53+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় এক নারীসহ দুই মাদক কারবারি আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৫৪৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজা ও স্কফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃত মাদক কারবারির একজন উপজেলার উত্তর ইউপির আজমপুর (কড়ইতলা) এলাকার ফজলুল হকের স্ত্রী জরিনা বেগম (৪২) অন্যজন উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের মো. রেনু মিয়ার ছেলে মো. খাইরুল হাসান (২৪)।

পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া থানার এএসআই মো. ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার আজমপুর এলাকা থেকে জরিনা বেগমকে আটক করে। এসময় আটকৃতের বসত ঘর থেকে বিক্রির উদ্দেশ্যে আনা ১৭ বোতল স্কফ সিরাপ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্য একটি অভিযানে এএসআই মো. আজিজুর রহমান আব্দুল্লাহপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ খায়রুল হাসানকে আটক করে। উক্ত গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম  জানান, গাঁজা ও স্কফ সিরাপসহ আটককৃত দুজনকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy