আলোকিত সমাজ গড়তে চান মালেক মিয়া

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

উন্নয়ন ও সুশিক্ষার আলোয় নির্বাচনী এলাকাকে আরও রাঙিয়ে দিতে চান পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে রাঙ্গাবালী উপজেলার (৮ নম্বর

2022-10-15T17:55:00+00:00
2022-10-15T17:55:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন
আলোকিত সমাজ গড়তে চান মালেক মিয়া
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৫:৫৫ পিএম   (ভিজিট : ২২৮)
X

উন্নয়ন ও সুশিক্ষার আলোয় নির্বাচনী এলাকাকে আরও রাঙিয়ে দিতে চান পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে রাঙ্গাবালী উপজেলার (৮ নম্বর ওয়ার্ড) সাধারণ সদস্য পদপ্রার্থী হাতি প্রতীকের আবদুল মালেক মিয়া। তিনি রাঙ্গাবালীর ৬টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সমন্বয় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা এবং অগ্রযাত্রাকে অব্যাহত রেখে উন্নত, শিক্ষাবান্ধব ও সমৃদ্ধ একটি এলাকা গড়ে তোলার প্রত্যয় অঙ্গীকারাবদ্ধ। 

জেলা পরিষদের সদস্যপ্রার্থী মালেক মিয়া রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বর্তমানে  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। সম্প্রতি ঘোষণা করা তার নির্বাচনী ইশতেহারের উন্নয়ন পরিকল্পনা শুক্রবার রাতে উপজেলা সদরে অবস্থিত তার নিজ বাসভবনে এক সভায় সাংবাদিকদের তুলে ধরেন।  

নির্বাচনী ইশতেহারে মালেক মিয়া উল্লেখ করেন, তিনি নির্বাচিত হলে সামাজিক অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নিবেন। নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, যৌন হয়রানি, যৌতুক, বাল্য বিয়ে রোধের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করবেন। স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিবার-পরিকল্পনা ও মাতৃমঙ্গল সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখবেন। 

ইশতেহারে তিনি বলেন, জনগণকে সুপেয় পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত নিরাপদ স্যানিটেশন ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করবেন। বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সামাজিক বনায়ন ও বনজ সম্পদের উন্নয়নে কার্যক্রম গ্রহণ টেকসই উন্নয়নের লক্ষ্যে দূষণ রোধে ব্যবস্থা নিবেন। মৎস্য চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনে তিনি উদ্ধুদ্ধ এবং সহযোগীতা করবেন। 

ইশতেহারে তিনি আরও উল্লেখ করেন, দুর্যোগকালীন জনগণের জন্য ত্রাণ তৎপরতা পরিচালনা। শিক্ষার মানোন্নয়ন। বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্ব-উদ্যোগে দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণ। নদী, খাাল  ও জলাভূমি রক্ষা।  কৃষি উন্নয়ন। যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে লক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের উদ্যোগ।  ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে ভূমিকা রাখবেন। এছাড়াও জনসেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখার অঙ্গীকারাবদ্ধ। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy