প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৬:২৩ পিএম (ভিজিট : ৩২৭)

X
নৌ পুলিশ, পুলিশ পরিদর্শক ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বরিশালের হিজলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে শুক্রবার (১৪ অক্টোবর) গভীর রাত থেকে সকাল পর্যন্ত মেঘনা ও মেঘনার শাখা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ২৫ জেলেকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করেন হিজলা নৌ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক হাওলাদার মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ২১ জন জেলেকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান ও একজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মোবাইল কোর্ট মুচলেকায় মুক্তি দেন।।
৩ জন আসামির বিরুদ্ধে হিজলা নৌ পুলিশ বাদী হয়ে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাবু/জেএম