হিজলায় ঘুমের ওষুধ দিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রহমাতুল্লাহ (পলাশ), হিজলা প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মেহেরুন বেগম (৪৫) কে ঘুমের ওষুধ দিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে

2022-10-15T21:24:44+00:00
2022-10-15T21:24:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হিজলায় ঘুমের ওষুধ দিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
রহমাতুল্লাহ (পলাশ), হিজলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৯:২৪ পিএম   (ভিজিট : ২৪৫)
X


বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মেহেরুন বেগম (৪৫) কে ঘুমের ওষুধ দিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের ইয়াছিন শিকদারের বিরুদ্ধে। গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আফসার সিকদারের ছেলে ইয়াছিন শিকদার।

মেহেরুন বেগম বলেন, ইয়াছিন আমার দুঃসম্পর্কের ভাতিজা হয় প্রায় কমবেশি আমার বাসায় আসা যাওয়া হতো তারই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টম্বর রাতে অসৎ উদ্দেশ্যে পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। পরে আমার অতিরিক্ত ঘুম আসলে ইয়াসিনকে ঘর থেকে যেতে বলে পরে সে চলে যায় কিন্তু খুব সকালে ইয়াসিন আবার আসে বলে ফুফু আমাকে ৩০০ টাকা ধার দেন আমি পরে দিয়ে দেব এ সময় মেহেরুন বেগম টাকা দেয়ার সময় তার ব্যাগে থাকা ১৭০০০ টাকা দেখে ফেলে ইয়াসিন। ঘরের দরজা না লাগিয়ে আবার ঘুমে মগ্ন হয়ে পরি । কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার ব্যাগে আর টাকা নেই সাথে সাথে ইয়াসিনের বাসায় চলে যাই ইয়াছিনকে খুঁজে না পাওয়ায় তার টলারের কাছে গিয়ে ইয়াছিনকে পাই এবং টাকা নেয়ার কথা জিজ্ঞাসা করলে ইয়াছিন বলে আপনার সাথে পরে কথা বলব।

মেহেরুন বেগম স্থানীয় লোকজনকে জানালে তারা আইনের আশ্রয় নিতে পরামর্শ দিলে তার স্বামী কামাল বেপারী হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এসআই রমজান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে হিজলা থানা আসার জন্য বলি কিন্তু তারা কেউ আসেনি পরে শুনেছি তারা স্থানীয়ভাবে বসে মীমাংসা করবেন।

সুমাইয়া বলেন, ইয়াছিনন সিকদার আমাকে বলে মেহেরুন ফুফুর বাসায় ৫০০ টাকা দিয়ে বলবা বাকি টাকা পরে দেবে।

ফারুক সিকদার বলেন, আমরা স্থানীয় ইউপি সদস্য রাকিব সিকদার সহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মীমাংসার জন্য বসলে ইয়াছিন সিকদার মীমাংসায় রাজি না হওয়ায় পুনরায় আবার হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়ার সাথে বিষয়টি জানালে তিনি বরিশাল কোর্টে অভিযোগ করতে বলেন।

ইয়াছিন শিকদার এর মুঠোফোনে একাধিকবার কল দেওয়ার পর তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy