ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

এনায়েত খান. ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাস স্ট্যান্ডে সরাইলে লরি-সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে সিএনজি চালক মো. কামাল মিয়া নিহত হয়েছে।আজ রোববার

2022-10-16T12:25:47+00:00
2022-10-16T12:25:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
এনায়েত খান. ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ১২:২৫ পিএম   (ভিজিট : ৩০৩)
X


ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাস স্ট্যান্ডে সরাইলে লরি-সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে সিএনজি চালক মো. কামাল মিয়া নিহত হয়েছে।

আজ রোববার (১৬ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেইট বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল মিয়া উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের মৃত মোশকু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাস স্ট্যান্ডে পৌঁছে মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য অতিক্রম করলে হঠাৎ তার পিছন দিক থেকে আসা সিলেটগামী একটি লরির নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যায়।সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জুনায়েদ জানান,খবর পেয়ে দুর্ঘটনাকবলিত লরি ও সিএনজি জব্দ করা হলেও লরির চালকে পাওয়া যায়নি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy