বরগুনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ইফতেখার শাহীন, বরগুনা

সারাবাংলা

বরগুনায় ১ কেজি গাঁজাসহ বেল্লাল হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনার ডিবি পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে

2022-10-16T16:18:21+00:00
2022-10-16T16:18:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরগুনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ইফতেখার শাহীন, বরগুনা
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৮৯)
X

বরগুনায় ১ কেজি গাঁজাসহ বেল্লাল হোসেন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনার ডিবি পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে শনিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল বাজারের আলিশার মোড়ে কবিরের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত মাদক ব্যবসায়ী বেল্লাল হোসেন বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের গাবতলি গ্রামের মো. ইউসুফ ফকিরের ছেলে। জানা যায়, দীর্ঘদিন থেকে তিনি এই মাদক ব্যবসার সাথে জড়িত। বেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে এসআই আলমগীর হোসেন বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy