গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রার যাত্রী সুনীল দেওয়ান (৬৮) ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রশান্ত বেপারী (২৪)

2022-10-16T16:47:20+00:00
2022-10-16T16:47:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৪:৪৭ পিএম   (ভিজিট : ২৩৭)
X

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রার যাত্রী সুনীল দেওয়ান (৬৮) ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রশান্ত বেপারী (২৪) নামের এক মোটরসাইকেল চালক  নিহত হয়েছেন। 

এ ছাড়া ৪ জন যাত্রী আহত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে ও রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে মাহিলাড়া এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুনীল উপজেলার মহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের সুরেন্দ্রনাথ দেওয়ানের ছেলে ও প্রশান্ত বেপারী একই গ্রামের স্বপন বেপারীর ছেলে। 

প্রশান্ত ওষুধ ব্যবসায়ী ছিলো। রাতে দুর্ঘটনার পর মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় তীব্র জানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন ও  বাসের চালককে আটক করেছে। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy