দিনাজপুরে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে নিহত ১

রেমিনা আকতার, দিনাজপুর

সারাবাংলা

দিনাজপুরে জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে রাজু আহমেদ নামে (২৪) একজন নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) রাত

2022-10-16T17:05:16+00:00
2022-10-16T17:05:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে নিহত ১
রেমিনা আকতার, দিনাজপুর
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৫:০৫ পিএম   (ভিজিট : ২৪৮)
X

দিনাজপুরে জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে রাজু আহমেদ নামে (২৪) একজন নিহত হয়েছেন।  শনিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বাঙ্গীবেচা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু চিরিরবন্দর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সকাল থেকেই বিরোধ চলছিল। সন্ধ্যার পর রাজুকে কয়েকজন বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাঙ্গীবেচা সেতু এলাকায় রাজু ও তার বন্ধুদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন। এ সময় দুই পক্ষের সংঘর্ষ লেগে যায়। এক পর্যায়ে বন্ধুরা দৌড়ে পালিয়ে যেতে পারলেও রাজু পালাতে পারেনি। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা বলেন, 'জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy