কেন্দুয়ায় শেখ রাসেল দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আসাদুল করিম মামুন, কেন্দুয়া

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় শেখ রাসেল দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) বিকেলে কেন্দুয়া উপজেলা প্রশাসনের

2022-10-16T17:33:49+00:00
2022-10-16T17:33:49+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় শেখ রাসেল দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
আসাদুল করিম মামুন, কেন্দুয়া
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৫:৩৩ পিএম   (ভিজিট : ২৪৬)
X

নেত্রকোণার কেন্দুয়ায় শেখ রাসেল দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ অক্টোবর) বিকেলে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। 

শেখ রাসেল প্রস্তুতিমূলক দিবস সভায় প্রধান অতিথি বলেন, আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস। জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় করেই আমরা শেখ রাসেল দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবো। 

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এ কে এম শাহজাহান কবীর, নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক ভূঁইয়া,  ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙ্গালী, মো. ফজলুর রহমান, কামরুজ্জামান খান সোহাগ, মো. লুৎফর রহমান, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy