বাজার তদারকি অভিযানে ৩১ হাজার ৯’শ কেজি ভেজাল গুড় ধ্বংস

হাসান আলী সোহেল, বাগাতিপাড়া (নাটোর)

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে বাজার তদারকির অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩১ হাজার ৯’শ টাকা জরিমানা করা

2022-10-16T17:45:35+00:00
2022-10-16T17:45:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাজার তদারকি অভিযানে ৩১ হাজার ৯’শ কেজি ভেজাল গুড় ধ্বংস
হাসান আলী সোহেল, বাগাতিপাড়া (নাটোর)
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৫:৪৫ পিএম   (ভিজিট : ২৬৫)
X

নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে বাজার তদারকির অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩১ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) ভোরে র‌্যাব-৫ এর সিপিসি-২নাটোরের একটি চৌকশ টিমের সহযোগীতায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর’র সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২  ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্র্রব্য মিশ্রণে ভেজাল গুড় তৈরীর দায়ে উপজেলার নূরপুর মালঞ্চি তমালতলা বাজার এলাকার উজির গুড় ভান্ডারের মালিক উজির আলীর ৫০ হাজার, হারুন গুড় ভান্ডারের মো. হারুন ও সোনালী গুড় ভান্ডাররে মালিক সোনালী’র ১০ হাজার, খন্দকার মালঞ্চি বাজার এলাকায় বিষু গুড় ভান্ডারের মালিক বিষু আলীর ১১ হাজার ৯’শ, বড়বাঘা মাজার এলাকায় সোহাগ গুড় ভান্ডারের মালিক সাবিবুর রহমান সোহাগ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

পরে, সাধারণ জনগনের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা সম্পর্কে সচেতনতার জন্য লিফলেট বিতরণ কার হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy