মানিকছড়িতে দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মানিকছড়ি ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকা থেকে দেশীয় চোলাই মদসহ ২ জনকে আটক করে পুলিশ।

2022-10-16T18:47:53+00:00
2022-10-16T18:47:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

খাগড়াছড়ির মানিকছড়ি ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকা থেকে দেশীয় চোলাই মদসহ ২ জনকে আটক করে পুলিশ। শনিবার (১৫ অক্টোবর) রাত পোনে ১০টার দিকে এক অভিযান চালিয়ে দেশীয় মাদকদ্রব্যসহ ২জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, হাটহাজারী, চট্রগামের বাসিন্দা মোহাম্মদ তানভীর হাসান(২৪), পিতা মো. কামরুল হাসান, তপু রায় চৌধুরী (২৫), পিতা রাখাল চৌধুরী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আশিকুল ইসলাম, এএসআই মো. আব্দুল্লাহ আল মামুন, এএসআই খাইরুল, এএসআই সোয়েল রানা ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল ডিউটি চলাকালীন মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়িস্থ খাগড়াছড়ি স্বাগতম সাইনবোর্ডের সংলগ্ন  খাগড়াছড়ি-চট্টগ্রামগাম পাঁকা রাস্তার পূর্ব পাশে হতে সর্বমোট ১২লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনুর আলম জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy