ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

নেত্রকোণা প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম থেকে নিয়ে আসা ৩ হাজার ৪০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোণা মডেল থানার পুলিশ।

2022-10-16T19:15:33+00:00
2022-10-16T19:15:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৭:১৫ পিএম   (ভিজিট : ২৫০)
X

চট্টগ্রাম থেকে নিয়ে আসা ৩ হাজার ৪০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোণা মডেল থানার পুলিশ। রোববার (১৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার গভীর রাতে পৌর শহরের রাজুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-পৌর শহরের বাহিরচাপরা এলাকার মুকিত মিয়ার ছেলে আবুল খায়ের রাসেল (৪৬) ও চট্টগ্রামের লোহাগড়া থানার ফারাঙ্গাচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মনির উদ্দিন (২৭)। তাদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে শনিবার মধ্যরাতে পৌর শহরের রাজুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় চট্টগ্রাম থেকে নিয়ে আসা ইয়াবার চালান হস্তান্তরের সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়।

পরে আটক মনির উদ্দিনকে তল্লাশি করে সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ থেকে কসটেপ মোড়ানো ১৮টি জিপারে তিন হাজার চারশত সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকারও বেশি বলে জানান তিনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy