সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খান বশির, নলছিটি

সারাবাংলা

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌরাস্তা নামক স্থানে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬

2022-10-16T19:38:52+00:00
2022-10-16T19:38:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
খান বশির, নলছিটি
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২৬৩)
X

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌরাস্তা নামক স্থানে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর)  দুপুর  সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অসীম কুমার (৪৭) বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার তুষার কান্তি দাস'র ছেলে। তিনি র‌্যাগস ফার্মাসিউটিক্যালস কোম্পানির বরিশাল বিভাগের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার পর প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশের একটি টিম  লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসেন। নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy