সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। শনিবার রাতে চরফ্যাশন-দুলারহাট সড়কের

2022-10-16T19:45:27+00:00
2022-10-16T19:45:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৭:৪৫ পিএম   (ভিজিট : ২১৪)
X

ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। শনিবার রাতে চরফ্যাশন-দুলারহাট সড়কের বশরত উল্লাহ চৌমহনীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-রাশেদ (১৪) ও আরমান (১৬)। আহত ব্যক্তির নাম ইসমাইল (১৫)। জানা যায়, কচুখালী স্কুলের তিন শিক্ষার্থী মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান নিহত হয়। অপর আহত রাশেদ ও ইসমাইলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাশেদ মারা যায়। অপর আরোহী ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক।

সড়ক দুর্ঘটনায় নিহত রাশেদ ও ইসমাইল আমিনাবাদ কচুখালী বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ও আরমান আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, এ ব্যাপারে নিহত পরিবারের থানায় কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy