৫০ লাখ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

ব্যবসার কথা বলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর আলম নান্টুর কাছ থেকে ৫০ লাখ টাকা

2022-10-16T19:57:55+00:00
2022-10-16T19:59:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫০ লাখ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৭:৫৭ পিএম  আপডেট: ১৬.১০.২০২২ ৭:৫৯ পিএম  (ভিজিট : ২১২)
X

ব্যবসার কথা বলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর আলম নান্টুর কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নিয়ে হরিসুদন মুখার্জী নামে এক ব্যবসায়ী গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাওনা টাকা না পেয়ে রোববার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার পশ্চিম খামার দশলিয়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন নুর আলম। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ মাস আগে প্রতিবেশি সার ও কীটনাশক ব্যবসায়ী হরিসুদন মুখার্জী ব্যবসায় আর্থিক সংকটের কথা বলে নগদ ও ব্যাংক চেকের মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকা নেন। টাকা নেওয়ার সময় হরিসুদন মুখার্জী ৩০০ টাকার স্বাক্ষরিত স্ট্যাম্প, তার ব্যাংক চেক ও দোকানের ট্রেড লাইসেন্স জমা রাখেন। সম্প্রতি পাওনা টাকা চাইলে হরিসুদন মুখার্জী বিভিন্নভাবে তালবাহনা করতে থাকেন। একপর্যায়ে তিনি গা ঢাকা দেন। কয়েকদিন আগে হঠাৎ তিনি আমাকে ফোন করে সাড়ে ছয় লাখ টাকা দেওয়ার স্বীকারোক্তি দেন।

নুর আলম বলেন, আমি এখন হরিসুদনের কাছে টাকা চাইলে তিনি আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ফাঁসানোর ভয় দেখাচ্ছেন। এক সপ্তাহের মধ্যে পাওনা টাকা না পেলে আমি আইনের আশ্রম নেব। তবে এ বিষয়ে বক্তব্য জানতে হরিসুদনের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy