দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন যুবলীগ নেতা

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগের কমিটিতে পদ না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন সানোয়ার হোসেন নামে

2022-10-16T20:13:11+00:00
2022-10-16T20:13:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন যুবলীগ নেতা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৮:১৩ পিএম   (ভিজিট : ২২৫)
X

টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগের কমিটিতে পদ না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন সানোয়ার হোসেন নামে এক যুবলীগ নেতা। রোববার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাটিয়ার হাট বাজারে তিনি দুধ দিয়ে গোসল করেন। তার গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৫ অক্টোবর) মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা ছিল। এতে তিনজন সভাপতি এবং তিনজন সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। ব্যবসায়ী সানোয়ার হোসেন সভাপতি প্রার্থী ছিলেন।

তবে পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এতে ১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক করা হয় রোমান সরকারকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয় সুরুজ আলমকে। আহ্বায়ক কমিটির সদস্য করা হয় সানোয়ার হোসেনকে। এ ঘটনায় আপমানিত বোধ করেন সানোয়ার। তিনি ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। স্থানীয় খাটিয়ার হাট বাজারে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন তিনি।

দুধ দিয়ে গোসল করার সময় সানোয়ার হোসেন বলেন, আমি এই দুর্নীতিগ্রস্ত দল থেকে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের কোনো রাজনীতি বা দলের কোনো কার্যক্রমে, কোনো নেতার সাথে আর থাকব না। আমি কান ধরে উঠবস করছি, আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে যাব না। আমি আওয়ামী লীগের হয়ে মরতে চাই না। আমি মুসলমান, কালেমা পড়ে মরতে চাই। এ সময় সানোয়ার হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটিও দুধ দিয়ে ধোয়া হয়। 

উপজেলার আজগানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ শিকদার বলেন, গতকাল ১নং ওয়ার্ড যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দলের ত্যাগী নেতাদের পদ দেওয়া হয়। যারা সুবিধাবাদী, দলের নাম ব্যবহার করে চলে, কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি। পদবঞ্চিত হয়ে সানোয়ার হোসেন স্থানীয় বাজারে দুধ দিয়ে গোসল করেছেন। তিনি মূলত ওই বাজারের একজন দোকানদার। তার দুধ দিয়ে গোসলের ভিডিও ফেসবুকের মাধ্যমে দেখেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম হোসেন বলেন, সানোয়ার হোসেন নামে কোনো যুবলীগ নেতাকে আমি চিনি না। এ বিষয়ে কিছু জানি না।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy