রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর তানোরে বিদ্যুতের তারে জড়িয়ে এক গৃহবধূ ও তার তিন বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর)

2022-10-16T20:23:41+00:00
2022-10-16T20:23:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৮:২৩ পিএম   (ভিজিট : ৩০৯)
X

রাজশাহীর তানোরে বিদ্যুতের তারে জড়িয়ে এক গৃহবধূ ও তার তিন বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুরে দিকে উপজেলার বাধাইড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মরিয়ম বেগম (৩০)। তিনি বাধাইড় গ্রামের হযরত আলীর স্ত্রী ও তিন বছরের শিশু মাহফুজুর রহমান।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরের দিকে উপজেলার বাধাইড় ইউনিয়নের বাধাইড় গ্রামে হযরতের স্ত্রী পানি নেওয়ার জন্য ছেলেকে মোটরের সুইচ দিতে বলেন। সঙ্গে সঙ্গে দেখেন শিশু মাহফুজুর তারে হাত দিয়ে আছে। এসময় মা মরিয়ম ছেলেকে ধরতে গিয়ে নিজেও তারের সাথে জড়িয়ে পড়েন। পরে বাড়ির অন্যরা বিষয়টি টের পেয়ে সুইচ বন্ধ করে দেখে দু’জনেই মারা গেছেন। মরিয়ম বেগমের আরও দুই সন্তান রয়েছে। এ খবর নিশ্চিত করেছেন মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম।

বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy