বরগুনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি

সারাবাংলা

বরগুনায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ

2022-10-16T21:21:58+00:00
2022-10-16T21:21:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরগুনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ অক্টোবর, ২০২২, ৯:২১ পিএম   (ভিজিট : ২৮৯)
X

বরগুনায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও বিয়ে করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

একইসঙ্গে বিয়ের কাজি ও এক শিক্ষককে এক বছর করে সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রবিবার সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-বরগুনা জেলার বেতাগী উপজেলার কালিবাড়ী গ্রামের হাতেম পহলানের ছেলে মাসুদ মনা, একই গ্রামের সেকান্দার মিয়ার ছেলে আবদুল খালেক মাস্টার ও একই উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বিয়ের কাজি আদম আলীর ছেলে মাওলানা শাহজাহান।

রায় ঘোষণার সময় শিক্ষক আবদুল খালেক অনুপস্থিত ছিলেন। অন্যদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল।

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী ভিকটিম দশম শ্রেণির ছাত্রী ওই ট্রাইব্যুনালে ২০১০ সালের ৫ জানুয়ারি মামলা করেন। তাকে দণ্ডপ্রাপ্ত আসামি মাসুদ মনা ২০০৯ সালের ১৬ ডিসেম্বর কালিবাড়ী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় যাওয়ার পথে স্কুলছাত্রীকে অপহরণ করে আসামি খালেক মাস্টারের ঘরে আটকে রাখে। পরে বিয়ের কাজি মাওলানা শাহজাহানকে দিয়ে নাবালিকা স্কুলছাত্রীকে বিয়ে রেজিস্ট্রি করায়। আসামি মাসুদ মনা নাবালিকা স্কুলছাত্রীকে খালেক মাস্টারের বসতঘরে রেখে একাধিকবার ধর্ষণ করে। ট্রাইব্যুনালে স্কুলছাত্রীসহ আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় প্রদান করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy