মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

লিটন ঘোষ জয়, মাগুরা

সারাবাংলা

মাগুরায় আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাগুরা সদর, শ্রীপুর,

2022-10-17T10:42:07+00:00
2022-10-17T10:42:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু
লিটন ঘোষ জয়, মাগুরা
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ১০:৪২ এএম   (ভিজিট : ২৩৯)
X


মাগুরায় আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাগুরা সদর, শ্রীপুর, মোহাম্মদপুর ও শালিখা উপজেলা পরিষদ ভবনে ইভিএম মেশিনে ভোট দেয়া শুরু করেছেন উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ৪৯৩ জন জনপ্রতিনিধি।

মাগুরায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস মার্কা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু। এ পদে  ঘোড়া মার্কা প্রতীক নিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শরিয়তউল্লা হোসেন মিয়া। অপরদিকে কাপ পিরিচ মার্কা প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন জিহাদ মিয়া নামে এক সাবেক ছাত্রনেতা।

উল্লেখ, মাগুরায় জেলা পরিষদে চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে চার উপজেলা থেকে চার জন, মাগুরা সদর ও শ্রীপুর থেকে সংরক্ষিত মহিলা সদস্য একজন। মোট ৬ পদে লড়ছেন ২৬ জন প্রার্থী। শালিখা ও মহম্মদপুর থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মহম্মদপুরের নাজনীন রব্বানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy