ডোমারে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী ডন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে সদস্য পদে মনজুর আহমেদ ডন ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সোমবার (১৭

2022-10-17T17:56:06+00:00
2022-10-17T17:56:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী ডন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৪৫১)
X

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে সদস্য পদে মনজুর আহমেদ ডন ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা পরিষদ ২নং ওয়ার্ডে’র (ডোমার উপজেলা) ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ১৪৪জন ভোটার (জনপ্রতিনিধি) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা ও উপজেলা পরিষদসহ  ১৪৬ জনপ্রতিনিধি জেলা পরিষদের ২নং ওয়ার্ডের ভোটার। তাদের মধ্যে একজন ইউপি সদস্যের মৃত্যু ও পৌর মেয়র কারাগারে থাকায় ১৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মনজুর আহমেদ ডন অটোরিক্সা প্রতিকে ৬৬, মিজানুর রহমান টিউবওয়েল প্রতিকে ৪৪ ও আতাউর রহমান সাজু তালা প্রতিকে ৩৪ ভোট পেয়েছেন।

উক্ত কেন্দ্রের প্রিজাইটিং অফিসার আনিছুজ্জান ভোট শেষে ভোট গণনার ফলাফল প্রকাশ করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy