কালিহাতীতে সদস্য পদে আয়নাল বিজয়ী

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে কালিহাতী ৬নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে অবশেষে শেষ

2022-10-17T18:13:47+00:00
2022-10-17T18:13:47+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জেলা পরিষদ নির্বাচন
কালিহাতীতে সদস্য পদে আয়নাল বিজয়ী
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৬:১৩ পিএম   (ভিজিট : ৪২১)
X

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে কালিহাতী ৬নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে অবশেষে শেষ হাসিটা হেসেছেন কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আয়নাল হক।

সোমবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত  ইভিএম পদ্ধতিতে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

এ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে তালা প্রতীকে মো. আয়নাল হক ১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিওবয়েল প্রতীকে হাছানুজ্জামান তালুকদার পান ৭০ ভোট এবং হাতি প্রতীকে কামাল আহমেদ পান ৪ ভোট। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে রাজিয়া সিদ্দিকী টেবিল ঘড়ি প্রতীকে পান ১৫১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিসেস নাছিমা বাছিত হরিণ প্রতীকে পান ৪৪ ভোট। ভোট গ্রহণ ও গণণা শেষে এ ফলাফল ঘোষণা করেন, প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ।

তিনি জানান, জেলা পরিষদ নির্বাচনে কালিহাতী ৬ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ১৯৮ টি। এর মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ভোট কাস্ট হয় ১৯৫ টি। একজন ভোটার এ পদে তার ভোটাধিকার প্রয়োগ করেননি। এদিকে সাধারণ সদস্য পদে মোট ভোট কাস্ট হয় ১৯৬ টি। তিনি আরও জানান, এ নির্বাচনে মোট দুইজন ভোটার অনুপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy