নবীনগরে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

জেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৮নং ওয়ার্ড নবীনগরে বিজয়ী হলেন- চেয়ারম্যান পদে আল মামুন সরকার (আনারস) ১৮৬ ভোট, নিকটতম

2022-10-17T19:01:52+00:00
2022-10-17T19:01:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৭:০১ পিএম   (ভিজিট : ৩০২)
X

জেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৮নং ওয়ার্ড নবীনগরে বিজয়ী হলেন- চেয়ারম্যান পদে আল মামুন সরকার (আনারস) ১৮৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল আলম (মোটর সাইকেল) ৯৭ ভোট। 

সদস্য পদে- মো. নাছির উদ্দিন (অটোরিক্সা) ১৪৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল হোসেন আজাদ (টিউবওয়েল) ৭৬ ভোট। সংরক্ষিত মহিলা আসনে- (নবীনগর, বাঞ্ছারামপুর, আখাউড়া) সনি আক্তার সূচি (ফুটবল) ২৯৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুন্নাহার বেগম (মাইক) ১৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান সকালে কেন্দ্র পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy