মগবাজারে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় অফিস থেকে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় ইসরাত জাহান সুমি (৩৮) নামে এক নারী

2022-10-18T00:07:03+00:00
2022-10-18T00:07:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মগবাজারে ট্রেনের ধাক্কায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১২:০৭ এএম   (ভিজিট : ২১৮)
X

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় অফিস থেকে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় ইসরাত জাহান সুমি (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আলমগীর হোসেন বলেন, আমার বোন কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিস থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারা হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমি খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় ভাড়া বাসায় স্বামী মো. তানভীর হাসানের সঙ্গে থাকতেন। তিনি কুমিল্লার দেবিদ্বার থানার এলাহাবাগ গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে। চার বছর আগে তানভীরের সঙ্গে তার বিয়ে হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অফিস শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় আহত এক নারীকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy