মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জ সদরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার খবর

2022-10-18T00:13:16+00:00
2022-10-18T00:13:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১২:১৩ এএম   (ভিজিট : ২৪৫)
X

মুন্সিগঞ্জ সদরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে তিনি গুলিবিদ্ধ হন।

ঘটনার পর মনির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।

মনির হোসেনের জামাতা মো. আবুল বাশার বলেন, আমার শ্বশুর আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় তার শরীরে গুলি লাগে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ এক বৃদ্ধকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি মুন্সিগঞ্জ সদর থানাকে জানিয়েছি।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy