প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১:০৫ এএম আপডেট: ১৮.১০.২০২২ ১:০৯ এএম (ভিজিট : ৩১২)

X
রাজশাহী নগরীতে হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, মনিকা বেগম অরফে রঙ্গিলা (২৬) ও সুমন আলী (৩২)। মতিহার থানাধীন চর শ্যামপুর এলাকায় তাদের বসবাস।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশন আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে চর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেয়া তথ্যে বসত বাড়ি থেকে ৭৮ গ্রাম হেরোইন, ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়।
আরেফিন জুয়েল বলেন, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী এবং তারা দীর্ঘদিন যাবত একত্রে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করে আসছে এবং উক্ত জব্দকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মতিহার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
বাবু/এসআর