
X
নেত্রকোনার কেন্দুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হত্যা করা হয় শিশু রাসেলকেও। ১১ বছর বয়সেই নিভে যায় শেখ রাসেলের জীবনপ্রদীপ। তখন তিনি ঢাকা ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। শিশু রাসেলকে হত্যার মধ্য দিয়ে খুনিরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল।
মঙ্গলবার(১৮অক্টোবর)সকাল ৯টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় শেখ রাসেল দিবস পালন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
এই সময় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুতোষ অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাশাপাশি প্রচারিত হয়েছে প্রামাণ্য অনুষ্ঠান 'একটি পুষ্পিত নাম শেখ রাসেল'।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী হোসেন পিপিএম, কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম শাহজাহান কবীর, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, মাঈন উদ্দিন সরকার রয়েল, আয়েশ উদ্দিন ভূঁইয়া, সৈয়দ মোখলেছ উজ জামান, মোঃ মুজিবুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ ও সুধীজন প্রমূখ।
আলোচনা শেষে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, কেন্দুয়া জয়হরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবীর চৌধুরী।
উল্লেখ্য, শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২নং ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বাড়িতে জন্মগ্রহণ করেন।
-বাবু/এ.এস