সোনাগাজীতে মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সোনাগাজী প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে জোবেদা নাহার মিলি

2022-10-18T11:48:05+00:00
2022-10-18T11:48:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সোনাগাজী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১১:৪৮ এএম   (ভিজিট : ৩৩৭)
X


সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে জোবেদা নাহার মিলি সভাপতি ও খোদেজা খানম শাহীন গণি কে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে।

উপজেলা মহিলা আওয়ামীলীগের  সভাপতি জোবেদা নাহার মিলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. আহম্মদ। সভা উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি।

উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোদেজা খানম শাহীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা গিয়াস।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি মফিজুল হক, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সিনিয়র সহ-সভাপতি এড. নাছির উদ্দিন বাহার, সহ-সভাপতি শাখাওয়াতুল হক বিটু, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম জহির।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে মহিলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতা কর্মি অংশগ্রহন করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy